Pages

Friday, May 20, 2011

আজ একটা অন্যরকম দিন



আজ একটা অন্যরকম দিন।
সকাল থেকে দেখি
মহানাগরিক আকাশ জুড়ে
ধূসর মেঘের ভীড় -
নাড়ছে কড়া জৈষ্ঠ ভোরে
প্রবল কালবৈশাখী।
আজ একটা অন্যরকম দিন।
হালকা ধূসর, গাঢ় ধূসর
টুপটাপ, ঝমঝম-
শ্রান্ত ধরার তৃষ্ণা মেটায়,
ফেরায় উদ্যম ;
ডেকে আনে হটাত অবসর।

1 comment:

  1. আজ একটা অন্য রকম দিন মন কেমন করা দিন
    আকাশের সাজগোজটা বদলে যাবার দিন
    আমাদের বড্ড ভালো লাগার দিন !

    ReplyDelete